রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ব্রাজিল দলের অধিনায়কত্ব হারালেন নেইমার

তরফ স্পোর্টস ডেস্ক : ব্রাজিল দলের অধিনায়কত্ব হারিয়েছেন নেইমার। আগামী মাসে ঘরের মাঠে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ৫ জুন কাতারের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হবে আলভেসের।

গত বছর রাশিয়া বিশ্বকাপের শেষ আটে বেলজিয়ামের বিপক্ষে হারের পর থেকেই জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছিলেন ২৭ বছর বয়সী নেইমার। চোটের কারণে বিশ্বকাপে ছিলেন না আলভেস। কোচ তিতে শনিবারই নেইমারকে তার সিদ্ধান্ত জানান বলে জানায় সিবিএফ। সেদিনই ব্রাজিল দলের অনুশীলনে যোগ দেন পিএসজির ফরোয়ার্ড।

এই মুহূর্তে লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে সমান তিনটি করে ম্যাচে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন নেইমার। ফরাসি ফুটবলে তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা পেয়েছেন রেনের বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে সমর্থকের সঙ্গে বাজে আচরণ করে। আর এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির মধ্যে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করায় তাকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিন ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা। আচরণ নিয়ে নেইমারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন তিতে।

বাংলাদেশ সময় আগামী ১৫ জুন সকালে কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com