রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ৩

তরফ নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে এক লেগুনার চালক ও দুই নারী যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাবো তেতলাবো এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার এসআই আব্দুস সামাদ জানান।

নিহতরা হলেন- লেগুনা যাত্রী কিশোরগঞ্জের ভৈরব থানার শুম্বপুর এলাকার আমিন মিয়ার স্ত্রী রিনা বেগম (৩২) ও একই জেলার বাজিতপুর থানার পিরোজপুর এলাকার মিজান মিয়ার স্ত্রী আছমা বেগম (৩৪)। লেগুনার চালকের পরিচয় জানা য়ায়নি।

আহত লেগুনা যাত্রী আকলিমা বেগম, আমিন মিয়া, আকাশ, রিংকু দত্ত, এছশাদ, শারমিন আক্তার, সুরমা বেগম, আমির হোসেন, ইমনসহ আহতদের স্থানীয় একটি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই বলেন, “সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে লেগুনাটি যাত্রী নিয়ে ভৈরব যাচ্ছিল। পথে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ তিনজন নিহত হয়।”

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও বাস ও লেগুনাটি  জব্দ করে বলে জানান তিনি।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. কাইয়ুম আলী বলেন, নিহত দুই নারীর লাশ স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছে। আর বাকি একজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com