রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

নদী ভাঙ্গনের কবলে ফেঞ্চুগঞ্জ

ফেঞ্চুগঞ্জ (সিলেট) সংবাদদাতা : পানি বাড়ছে কুশিয়ারা নদীতে। সেই সাথে ভেঙ্গে পড়ছে নদীর তীর। ভাঙ্গনের কবলে পড়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকোনা, সাইলকান্দি, সুড়িকান্দি, গয়াসী, বসন্তপুর গ্রামগুলো।

দিন দিন নদী ভাঙ্গন তীব্রতর হওয়ায় বিপাকে পড়েছেন গ্রামগুলোর শত পরিবার। ব্যাঘাত হচ্ছে স্বাভাবিক চলাফেরায়।

সরেজমিনে দেখা যায়- ভেলকোনা গ্রামের খেয়াঘাট ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। এবড়োখেবড়ো ভাবে ভাঙ্গনের ফলে উঠা নামা করতে পারছেন না শিশু ও বৃদ্ধরা।

ভাঙ্গন কবলিত এলাকার মানুষজন নদীর উত্তর পারে এসে যানবাহনে চলাচল করেন, কিন্তু নদী তীর ভেঙ্গে যাওয়ায় উপজেলা সদরের সাথে ঐ জনপদের স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

এ ব্যাপারে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এমরান উদ্দিন জানান, ভাঙনের ব্যাপারটা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। আপাতত খেয়াঘাটের জন্য কোন ব্যবস্থা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com