শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী অঞ্জু ঘোষ

তরফ আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী অঞ্জু ঘোষ।

বুধবার কলকাতায় বিজেপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ চলচ্চিত্রের জন্য দুই বাংলায় জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী। অঞ্জুর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দীলিপ ঘোষ।

‘বেদের মেয়ে জ্যোৎস্না’সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা অঞ্জু ঘোষ পরে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন। বাংলাদেশের পাশাপাশি ভারতেও রয়েছে তার বসবাস।

তবে তার বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে বর্তমান নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন অঞ্জু ঘোষ এড়িয়ে গেছেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কলকাতার সল্ট লেকে বসবাস করছেন ৬৩ বছর বয়সী এই বাংলাদেশি অভিনেত্রী।

অঞ্জু ঘোষকে দলে নিয়ে বিজেপি নেতা দীলিপ ঘোষ বলেন, “আজকে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জু ঘোষ আমাদের দলে যোগ দিচ্ছেন। দীর্ঘ দিন ধরে তিনি বিজেপিতে যোগ দিতে চাইছিলেন।

“আজকে আমরা সত্যিকার বেদের মেয়ে জ্যোৎস্নাকে পেলাম এবং তাকে দলে পেয়ে আমরা খুশি।”

বিজেপিতে যোগ দিয়ে তিনিও খুশি বলে অনুষ্ঠানে জানান অঞ্জু ঘোষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com