শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ভারত-পাকিস্তান দ্বৈরথ : উস্কানিমূলক বিজ্ঞাপনে বিরক্ত সানিয়া মির্জা

তরফ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথকে সামনে রেখে দু’দেশেই বেশ কিছু উস্কানিমূলক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। আর এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। সানিয়া ভারতীয় হলেও তার শ্বশুরবাড়ি পাকিস্তানে। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দু’দেশের সমর্থকদের উদ্দেশ্যে সানিয়া লেখেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুদেশেই এমন কিছু বিজ্ঞাপন তৈরি হচ্ছে যা শত্রুতা উসকে দিচ্ছে। এসব রাবিশ জিনিস বানিয়ে ম্যাচের উত্তেজনা বাড়ানোর কোনো মানে দেখছি না। এটা কেবল ক্রিকেট। ঈশ্বরের দোহাই, যদি এটাকে এর চেয়ে বড় কিছু মনে হয়, তবে ভালো কিছু করুন।’ গত ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন আধা-সামরিক জওয়ান নিহত হয়।

ৱওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। দুদেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। রাজনৈতিক কারণে এবার ভারত-পাকিস্তান ম্যাচটি বাড়তি উত্তেজনা তৈরি করেছে। এরই মধ্যে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস একটি বিজ্ঞাপন প্রচার করছে। সেখানে বলা হয়েছে, ভারত হলো বাংলাদেশ ও পাকিস্তানের বাপ। জবাবে পাকিস্তান আবার একটি বিজ্ঞাপন বানিয়েছে। যেখানে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্ধমানের মতো দেখতে মডেলকে দেখা যায় চায়ের কাপ হাতে । তিনি চা খাচ্ছেন। তাকে প্রশ্ন করা হয়, টস জিতে গেলে কী করবে? তিনি উত্তর দেন, ‘আই অ্যাম সরি স্যার, আই এম নট সাপোজড টু টেল ইউ।’ পুলওয়ামা হামলার জবাব দিতে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের সীমানায় ঢুকে বোমা হামলা চালিয়েছিল। কিন্তু ফেরার সময় পাকিস্তানি বিমান বাহিনীর তাড়ায় একটি ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। আর তারই পাইলট ছিলেন অভিনন্দন। তাকে আটক করে পাকিস্তানের সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে এক পাকিস্তানি মেজর তার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বেশ কিছু প্রশ্ন করেন। আর কিছু প্রশ্নের জবাবে অভিনন্দন বলেন, ‘আই অ্যাম সরি স্যার, আই এম নট সাপোজড টু টেল ইউ…।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com