মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

পদ্মা সেতু নিয়ে গুজব: ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ

তরফ নিউজ ডেস্ক : পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চলছে তার প্রতিবাদ জানিয়েছে পুলিশ। প্রতিবাদ লিপিতে এ ধরনের অপপ্রচারকে গুরুতর অপরাধ বলেও উল্লেখ করা হয়েছে এবং বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা এই গুজব ছড়ানোর সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com