বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

মাধবপুরে বাস চাপায় এক ব্যক্তি নিহত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় বৃহস্পতিবার সকালে দ্রুতগামী বাসের চাপায় ফিরোজ মিয়া(৪৫)নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ফিরোজ মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের আলিনগর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়-বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উল্লেখিত এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কুমিল্লা ট্রান্সপোর্ট নামে যাত্রীবাহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই ফিরোজ মিয়া নিহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস.আই মুসলেহউদ্দিন লাশ উদ্ধার করেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-রাস্তা পারাপারের সময় ফিরোজ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com