সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে পানি বাড়ছে, হুমকিতে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে খোয়াই নদী এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উৎকণ্ঠায় আছে সাধারণ মানুষ। এরই মধ্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, টানা বর্ষণের ফলে কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি পায়। শনিবার বিকেল ৪টায় নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর বাঁধের অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে বালুর বস্তা ফেলে বাঁধরক্ষার চেষ্টা করা হচ্ছে। বাঁধ উপচে পানি প্রবেশ করলে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নদীতে পানি ক্রমেই বাড়ছে।

প্রকৌশলী তাওহিদুল ইসলাম আরও বলেন, খোয়াই নদীর পানিও শনিবার বৃদ্ধি পেয়েছে। বিকেল ৪টায় এই নদীর পানিও বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে এই নদীর পানি প্রতি ৩ ঘণ্টায় ২০ সেন্টিমিটার হারে কমছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে শুক্রবার থেকে জেলার রত্না, শুঁটকি, করাঙ্গী, সুতাং ও সোনাই নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com