রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

র‌্যালী

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর। যায়যায়দিনের বাহুবল প্রতিনিধি হুমায়ূন কবির-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা তথ্য কর্মকর্তা জয়া শাহ, মানবজমিন বাহুবল প্রতিনিধি নূরুল ইসলাম মনি, বাহুবল মডেল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম. সামছুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, এম এ মজিদ তালুকদার, বাংলাদেশের খবর বাহুবল প্রতিনিধি মনিরুল ইসলাম শামিম, উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু, কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ ও সাহেব আলী তালুকদার প্রমুখ।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com