রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

লাকসামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে শনিবার রাতে ৭৫ পিচ ইয়াবাসহ ইয়াছিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ। ওই মাদক ব্যবসায়ী পৌর এলাকার কাদ্রা গ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে।

পুলিশ জানায়, ইয়াছিন এলকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শনিবার রাতে পৌরশহরের সামনির পুল এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিচ ইয়াবাসহ ইয়াছিনকে গ্রেফতার করা হয়। আজ রবিবার সকালে ওই মাদক ব্যবসায়ী ইয়াছিনকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে লাকসাম থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com