রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মশা মারতে কামানের ব্যবহার না : কাদের

তরফ নিউজ ডেস্ক : প্রিয়া সাহা ইস্যুতে আমরা রয়ে সয়ে অগ্রসর হচ্ছি। মশা মারতে আমরা কামানের ব্যবহার করতে চাই না। এসব বক্তব্য দেওয়ার পেছনে অন্য কারও হাত আছে কিনা আমরা খতিয়ে দেখছি। প্রিয়া সাহা যখন দেশে ফিরবেন, দেশের বিরুদ্ধে কী বলেছেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে সাম্প্রতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে দেওয়া প্রিয়া সাহার দেওয়া বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রিয়া সাহা ২০০১ সালে দেওয়া শেখ হাসিনার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে এসব কথা বলেছেন এমন প্র্রসঙ্গে মন্ত্রী বলেন, শেখ হাসিনার বক্তব্যে তো ৩ কোটি ৭০ লাখ লোকের মিসিংয়ের কথা নেই। শেখ হাসিনা তো এ রকম কোনো কথা বলতে পারেন না। এটা তো আমার মনে হয়, এটা প্রিয়া সাহা যা করেছে তা আমাদের দেশকে ছোট করা। এটা কাল্পনিক, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য।

কাদের বলেন, এ বিষয়ে তাকে প্রশ্ন করা হবে কী উদ্দেশ্যে, কোন ইনফরমেশনের ভিত্তিতে এবং কেন তিনি এ কথা বলেছেন। এটা তাকে তো অবশ্যই এক্সপ্লেইন করতে হবে। কারণ এ ঘটনায় সারাদেশের পুরো জাতির মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে।

শেখ হাসিনার মাইনোরিটি নির্যাতনের বিষয়ে যে বক্তব্যে রেখেছেন সেটার সঙ্গে প্রিয়া সাহার বক্তব্যের সংখ্যাতত্ত্বের তো কোনো মিল নেই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট- যোগ করেন ওবায়দুল কাদের।

গণপিটুনির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণপিটুনির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এসব ঘটনায় দলীয় লোক জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। একই সঙ্গে মহাসড়কে কোনোভাবেই কোরবানির পশুর হাট বসানো যাবে না বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com