রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হাকালুকি হাওরে ধরা পড়ছে শত শত ইলিশ

নিজস্ব প্রতিবেদক : হাকালুকি হাওরে ধরা পড়ছে শত শত ইলিশ। অন্যান্য বছর মাঝে মধ্যে ইলিশের দেখা মিললেও এই বছর তা কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

হাকালুকি হাওরের আশপাশের বাজারগুলোতে ঘুরে দেখা যায়, মাঝারি এবং ছোট সাইজের বেশ কিছু ইলিশ বিক্রি করছেন স্থানীয় জেলারা।

কুলাউড়া উপজেলার আছরিঘাট এলাকায় এক জেলের কাছে শতাধিক ইলিশের দেখা মেলে। ওই জেলে জানান, সবগুলা ইলিশ তিনি হাকালুকি হাওর থেকে পেয়েছেন। অন্যান্য জেলেরাও এমন ইলিশ পেয়েছেন।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, ইলিশগুলা সাগর থেকে এসেছে। যেহেতু বন্যায় পানি বেড়েছে তাই সাগর থেকে মেঘনা হয়ে সিলেটের কুশিয়ারা এবং সুরমা নদী দিয়ে মাছগুলো হাকালুকি হাওরে ঢুকেছে।

হাওরে ইলিশ পাওয়া গেলেও এর স্বাদ একটু ভিন্ন বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com