রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে গুজব রোধে পুলিশের প্রচারাভিযান

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এই স্লোগান নিয়েে আজ বুধবার সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্সের আয়োজনে লাকসাম থানা পুুুলিশ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দৌলতগঞ্জ বাজারে প্রচারপত্র বিলি, পথসভা ও মাইকিং করেছে।

গুজব প্রতিরোধে সচেতনতা সপ্তাহের প্রথম দিনে লাকসাম সার্কেলের এএসপি ইমরান রহমান, লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন ও এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লাকসাম দৌলতগঞ্জ বাজারের গুরুত্বপূর্ন স্থানে প্রচারপত্র বিলি, মাইকিং ও পথসভা করেন।

এ সময় লাকসাম সার্কেলের এএসপি ইমরান রহমান বলেন, গণপিটুনি দিয়ে যারা মানুষ হত্যা করছে এবং গুজব ছাড়াচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা কাউকে ছাড় দেবো না। প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

গুজবে বিভ্রান্ত হয়ে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহবান জানিয়ে এএসপি সার্কেল বলেন, কেউ যদি এ রকম ঘটনা (ছেলেধরা) দেখতে পান বা জানতে পারেন, কাউকে যদি সন্দেহ হয় আইন নিজের হাতে তুলে না নিয়ে, ৯৯৯ নম্বরে ফোন করবেন। অল্প সময়ের মধ্যে আমাদের ফোর্স ঘটনাস্থলে পৌঁছে যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com