রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

জামালপুরে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিলে নৌকা ভ্রমণ করতে গিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৌলভী বাজার সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।

সরিষাবাড়ী তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মহব্বত কবীর জানান, সুবর্ণা আক্তার (১৭) ও ছোট বোন ঝুমা আক্তার, রোদসী আক্তার (৮), জান্নাতুল জয়া (১০) এবং অন্তরা  (১০) সবাই সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে। পরে নানার বাড়িতে বেড়াতে এসে ৯ জন মিলে সকালে কালিকাপুর নিকলী বিলে বন্যার পানিতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। হঠাৎ নৌকা উল্টে গেলে সবাই বিলের পানিতে ডুবে পাঁচজনেরই মৃত্যু হয় এবং বাকি চারজনকে স্থানীয়রা উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মুহাব্বত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com