রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

৪০তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ

তরফ নিউজ ডেস্ক : ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বাংলানিউজকে বলেন, প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে পিএসসি’র বিশেষ সভায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণদের সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে।

পরীক্ষার ফল পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক সিমের মোবাইল ফোনে এসএমএস করে পাওয়া যাবে। এসএমএস করে ফল পেতে PSC 40 Registrstion Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

লিখিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে পিএসসি।

গত ৩ মে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় চার লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী অংশ নেন।

এক হাজার ৯০৩টি পদে প্রথম শ্রেণির ক্যাডার পদে নিয়োগ দিতে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com