রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

আগামিকাল থেকে দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

তরফ নিউজ ডেস্ক : আগামীকাল ১ আগস্ট থেকে দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মো. রহমতুল্লাহ মুনিম। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ রয়েছে তাই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সচিব।

সচিব বলেন, গ্যাস ফিল্ড থেকে আমরা এক কোটি ঘনফুট গ্যাস বেশি উত্তোলন করতে সক্ষম হচ্ছি। আগে উত্তোলন করা যেত দুই হাজার ৭৫০ কোটি ঘনফুট গ্যাস। এখন এর সঙ্গে আরো যুক্ত হয়েছে এক কোটি ঘনফুট গ্যাস। এ কারণেই এখন থেকে সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচিব বলেন, শিল্প কারখানা, সার কারখানা, বিদ্যুৎ প্লান্টে গ্যাস সংযোগের বিষয়ে আমরা অগ্রাধিকার দেব। শিল্প কারখানার উৎপাদন বাড়ানোই হচ্ছে সরকারের মূল পরিকল্পনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com