মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা

হোয়াইটওয়াশে হতাশ, তবু আশা দেখছেন সাকিব

তরফ নিউজ ডেস্ক : বিশ্বকাপের পর বিশ্রামের কোনো সুযোগ পায়নি বাংলাদেশ দল। আয়ারল্যান্ড ও বিশ্বকাপ মিলে প্রায় আড়াই মাসের লম্বা সফর শেষে দেশে ফিরেই ধরতে হয়েছে শ্রীলঙ্কার প্লেন। সেখানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তামিমের দল। ইনজুরির কারণে দলে ছিলেন না অধিনায়ক মাশরাফি আর বিশ্রামে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন সাকিব। বৃহস্পতিবার (০১ আগস্ট) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক কর্যক্রমে অংশ নেন সাকিব। সেখানেই ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে নিজের চিন্তার কথা জানাতে গিয়ে কথা বলেন বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়েও।

সাকিব বলেন, ‘এই সিরিজটার কথা যদি বলি অবশ্যই হতাশাজনক। হয়তো সিরিজ হারলেও একটা ম্যাচ যদি জিতে আসতাম অবশ্যই আত্মবিশ্বাসটা ভালো থাকতো কিন্তু সেটা হয়নি। বিশ্বকাপের সময় শ্রীলঙ্কার সাথে ম্যাচটা হয়নি তখন সবাই বলেছিল খেলা হলে দুইটা পয়েন্ট পেতাম। কিন্তু এই সিরিজটা দিয়ে বোঝা গেছে খেলা হলে ম্যাচটা জিততেও পারতাম আবার হারতেও পারতাম।’

তবে এখানেই থেমে না থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন আছে বলে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের মতে, ‘এখন সময় এসেছে ভালোভাবে চিন্তা করে পরিকল্পনা করে পরের তিন-চার বছরের জন্য একটা পরিকল্পনা তৈরি করার। আমি নিশ্চিত বিসিবিতে যারা আছেন এটা নিয়ে চিন্তা করছেন’।

‘আমাদের দুজন কোচও নিয়োগ দেওয়া হয়েছে। হয়তো পুরো কোচিং স্টাফ একসঙ্গে হলে বোর্ডকে একটা পরিকল্পনা দিতে পারবেন। সেই অনুযায়ী কাজ করতে পারলে আমার মনে হয় আমাদের ক্রিকেট গত চার বছরে যতদূর এগিয়েছে এখান থেকেই আবার সামনের দিকে এগিয়ে যাবে,’ যোগ করেন সাকিব।

তবে সাকিব শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেননি। তিনি এটা বোর্ডের ওপরই ছেড়ে দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com