রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচং-হবিগঞ্জ সড়কে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : বানিয়াচং হবিগঞ্জ রোডের শুটকী ব্রিজের সংস্কার কাজ হওয়ায় এই রোড দিয়ে চলাচলকারী যানবাহনগুলো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে ব্রিজটির কয়েকটি জায়গায় লোহার প্লেইটগুলোতে গর্ত এবং ফাটল দেখা দেয়ায় মেরামতের শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ।

বৃহস্পতিবার থেকে মেরামতের কাজ শুরু হয়েছে। চলবে আগামী রবিবার পর্যন্ত। এদিকে ব্রিজ মেরামতের অযুহাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে যানবাহনগুলো। বিশেষ করে মালামাল নিয়ে হবিগঞ্জ থেকে বানিয়াচংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যানবাহান গুলো তাদের মালামাল নিয়ে পড়ছেন চরম বিপাকে। যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে সিএনজি,অটোরিক্সা,মিনিবাস,মেক্সিসহ জিপ গাড়িগুলো। হবিগঞ্জ থেকে বানিয়াচং এর দুরত্ব প্রায় ১৮ কিলোমিটার। সিএনজিতে করে হবিগঞ্জ বানিয়াচং স্ট্যান্ড থেকে বানিয়াচং নতুনবাজার অথবা বড়বাজারের ভাড়া জনপ্রতি ৪০টাকার পরিবর্তে বর্তমানে যাত্রীদের কাছ থেকে শুটকী ব্রিজ পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে ৩০টাকা করে। যাত্রীরা ব্রিজ পার হয়ে অপর একটি সিএনজিতে করে বানিয়াচং নতুনবাজার অথবা বড়বাজার স্ট্যান্ড পর্যন্ত মাত্র ৪ কিলোমিটারের ভাড়া নিচ্ছে ২০টাকা করে। উভয়দিক থেকে মোট জনপ্রতি ৫০টাকা করে নিচ্ছে সিএনজি চালকরা। অন্যদিকে ছোট ছোট মিনিবাস,মেক্সি ও জীপ গাড়ি হবিগঞ্জ থেকে বানিয়াচং আসতে জনপ্রতি ভাড়া নিচ্ছে ২৫টাকার পরিবর্তে শুটকী ব্রিজ পর্যন্ত ২০টাকা এবং শুটকী ব্রিজ পার হয়ে বানিয়াচং আসতে ১৫ টাকা নিচ্ছে। বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী চাকুরীজীবি আব্দুল মঈন। তিনি জানান,ব্রিজ মেরামতের অযুহাতে অতিরিক্ত ভাড়া নেওয়াটা অযৌক্তিক। কাজ হচ্ছে ব্রিজের তাহলে আমরা বাড়তি ভাড়া কেন দিব। এই চাপটা আমাদের উপর কেন। এর জবাব কে দিবে। নিশাত মাহমুদ নামে আরেকজন যাত্রী জানান,আর কিছু দিন পরেই ঈদ। এই মৌসুমে ব্রিজের কাজে হাত দেয়াটা ঠিক হয়নি। মেরামত যদি করতে হয় তাহলে আরো দুই সপ্তাহ আগ থেকেই কাজটা করলে কি এমন ক্ষতিটা হতো। সামসুদ্দিন নামের আরেক যাত্রী জানান,যাত্রীদের এভাবে পকেট কাটা হলেও তা যেন দেখার কেউ নেই। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে আমাদের। আমরা তাদের কাছে অসহায়। বাড়তি ভাড়া নেওয়ার প্রসঙ্গে বানিয়াচং সিএনজি মালিক সমিতির সভাপতি (একাংশ) মোয়াজ্জেম হোসেনের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা ব্যস্ত থাকায় সম্ভব হয়নি। অন্যদিকে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে গতিতে কাজ চলছে আশা করছি নির্ধারিত সময়ের আগেই ব্রিজটির মেরামতের কাজ শেষ হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com