রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে ৫ থানার ওসি পদে রদবদল

4 SYLHET

নিজস্ব প্রতিবেদক : সিলেটে একদিনে পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। থানাগুলো হলো সিলেটের বিশ্বনাথ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ।

সিলেটের পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে বদলি করা হয়। গত ১৫ জুন সিলেটের নবাগত পুলিশ সুপার হিসেবে ফরিদ উদ্দিন যোগদানের দেড় মাসের মাথায় এক সঙ্গে পাঁচ থানার ওসিকে রদবদল করা হলো।

রদবদল হওয়া ওসিরা হলেন- গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিলকে পুলিশ লাইন্সের পরিদর্শক (নিরস্ত্র), কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদকে গোয়াইনঘাট থানায়, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা পিপিএমকে কানাইঘাট থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন পুলিশ লাইন্সের পরিদর্শক (নিরস্ত্র) মো. শামীম মুসা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পেয়েছেন পুলিশ লাইন্সের পরিদর্শক (নিরস্ত্র) শ্যামল বণিক। এছাড়া সিলেট পুলিশ অফিসের মাদকবিরোধী সেলের পরিদর্শক মীর মো. আবু নাসের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com