রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

লাকসাম পৌর মেয়র পবিত্র হজ্বে যাচ্ছেন

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্য সৌদি আরবে যাচ্ছেন। তিনি পবিত্র হজ্ব পালন করতে ৪ আগস্ট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন।

তিনি পবিত্র হজ্ব পালনে সৌদি আরব যাওয়ায় প্রাক্কালে আত্মীয়-স্বজন, শ্রদ্ধাভাজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, শুভানুধ্যায়ীদের অনেককে সময় স্বল্পতার কারণে সরাসরি বা সাক্ষাতে বলতে না পারায় দুঃখ প্রকাশ করে মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের বলেন, ব্যক্তিগত জীবনে চলার পথে আমার কাছ থেকে প্রকাশ্যে বা মনের অজান্তে কেউ যদি মনে কোন প্রকার কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মহান আল্লাহপাকের অশেষ মেহেরবাণীতে সুস্থ্য ও সুন্দর ভাবে পবিত্র হজ্বের সকল কর্মকান্ড পালন করতে পারে সে জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।

এদিকে মেয়র অধ্যাপক আবুল খায়ের ও প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন বাহার পবিত্র হজ্বে যাওয়ায় প্যানেল মেয়র-২ আবদুল আলীম দিদার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com