রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবলে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক এডভোকেট জসিম উদ্দিন আর নেই

শিক্ষক জসিম উদ্দিনের ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুলের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ও হবিগঞ্জ বারের আইনজীবী জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি…..রাজিউন)। তিনি রবিবার (০৪ আগষ্ট) বিকাল ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। জসিম উদ্দিন ব্রেইনস্টোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী ও আতœীয় স্বজন রেখে গেছেন।

সোমবার (০৫ আগষ্ট) সকাল ১০টায় হবিগঞ্জ কোর্ট প্রাঙ্গণে প্রথম, সকাল ১১টায় ডুবাঐ মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে দ্বিতীয় ও সকাল সাড়ে ১১টায় বাহুবল সদরস্থ ডিএনআই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

তিনি শিক্ষা জীবনে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে তিনি একাধারে শিক্ষকতা ও সর্বশেষ আইন পেশায় নিযুক্ত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com