শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে শিক্ষক জসিম উদ্দিনের মৃত্যুতে এমপি শাহনওয়াজ মিলাদ গাজীর শোক

নিজস্ব সংবাদদাতা : বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুলের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ও হবিগঞ্জ বারের আইনজীবী জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি। সংবাদপত্রে প্রদত্ত শোক বার্তায় তিনি নিহতের আত্মার মাগফেরাত কামনা ও শোকাগত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, বাহুবলবাসী একজন সজ্জন রাজনৈতিক, শিক্ষক ও আইনজ্ঞকে হারাল।

আগামিকাল সোমবার (০৫ আগষ্ট) সকাল ১০টায় হবিগঞ্জ কোর্ট প্রাঙ্গণে প্রথম, সকাল ১১টায় ডুবাঐ মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে দ্বিতীয় ও সকাল সাড়ে ১১টায় বাহুবল সদরস্থ ডিএনআই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেষ জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

উলে­খ্য, শিক্ষক জসিম উদ্দিন রবিবার (০৪ আগষ্ট) বিকাল ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি ব্রেইনস্টোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হয়ে শয্যাশায়ী ছিলেন। জসিম উদ্দিন শিক্ষা জীবনে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ও সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি একাধারে শিক্ষকতা ও সর্বশেষ আইন পেশায় নিযুক্ত ছিলেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com