রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, আহত ৩ পুলিশ

চুনরুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে উপজেলার ডেউয়াতলী কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম সোলেমান মিয়া (৩০)। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার বাসিন্দা। চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে কালিনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলি হয়। এসময় এক ডাকাতসহ তিন পুলিশ সদস্য আহত হন। আহত ডাকাতকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাস্থল থেকে পাঁচ-ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়ছে।

এর আগে, রোববার (৪ আগস্ট) গভীর রাতে দেউন্দি চা বাগানের ডাক্তার বাংলোতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে দারোয়ান রবি মুন্ডা ও সন্তোষকে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে, বাংলোতে থাকা ডা. অনিমেষ গুলদার (৪৫), স্ত্রী সরমিস্ট কর্মকার ও চার বছরের ছেলে অরিত্র গুলদারের মাথায় পিস্তল ঠেকিয়ে পাঁচ লাখ টাকার মালামাল লুট করে।

খবর পেয়ে সিলেট বিভাগের ডিআইজি কামরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন ও চুনারুঘাট থানার ওসি নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগেও চুনারুঘাটে একাধিক ডাকাতির ঘটনা ঘটলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com