রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ভারতের কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

তৌহিদী জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিলের একাংশ

নিজস্ব সংবাদদাতা : ভারতের কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ আগষ্ট) বাদ আসর বাহুবল তৌহিদী জনতার ব্যানারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথ সভায় মিলিত হয়।

মাওলানা আব্দুল বারী আনছারী’র সভাপতিত্বে ও হাফেজ আব্দুন নূর-এর পরিচালনায় বক্তব্য রাখেন কাসিমুল উলুম মাদ্রাসার ভাইস পিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক, দৌলতপুর আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই, বেফাকুল মাদারিসিল আরাবিয়া (কওমী মাদ্রাসা বোর্ড) বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল­াহ আকিলপুরী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ আজাদ প্রমুখ।

পথ সভায় বক্তারা বলেন, কাশ্মীরে আমাদের ভাইবোনেরা বছরের পর বছর অত্যাচারিত হয়ে যাচ্ছে, এসবের শেষ চাই। আমরা চাই স্বাধীন কাশ্মীর। চাই স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার।
বক্তারা আরও বলেন, মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে স্বাধীনতা দেয়ার পরিবর্তে ভারত এখন কাশ্মীরের বিদ্যমান স্বায়ত্ত¡শাসন টুকুও কেড়ে নিয়েছে। এটি মানবাধিকার লঙ্ঘন। বক্তারা মোদি সরকারের সমালোচনা করে বলেন, দ্রুত সময়ের মধ্যে কাশ্মীরের স্বাধীনতা ফিরিয়ে না দিলে সারাদেশে দূর্বার আন্দোলন গড়ে তুলা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com