রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত পশুর হাটে চোরাইকৃত গরু-ছাগল রোধে পুলিশ টহল জোরদার করণ, জাল নোটের ব্যবহার, অতিরিক্ত হাসিল আদায় ও রাস্তা-ঘাটে চুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  সিদ্ধান্ত হয়েছে। বুধবার (০৭ আগষ্ট) সকাল ১১টায় বাহুবল অফিসার্স ক্লাবে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় উক্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হেলালুর রহমান, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, প্যানেল চেয়ারম্যান এখলাছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, মিরপুর দাখিল মাদ্রাসার সুপার আলাউদ্দিন, আনসার ভিডিপি ইন্সটাক্টর অসিম কুমার প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com