শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

মশক নিধন ঔষধ ছিটিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে

আজিজুল হক সেলিম/সোহেল আহমেদ, বাহুবল (হবিগঞ্জ) থেকে : ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাহুবল মডেল প্রেস ক্লাব। বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল ১১টায় প্রেস ক্লাব কার্যালয়ের সামনে ও সাব-রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে মশক নিধন ঔষধ ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর। পরে সাধারণ সম্পাদক এম. শাছুদ্দিন পরিচালনায় উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলা হচ্ছে

এসময় ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি, এম. সাজিদুর রহমান, ক্লাবের সহ সভাপতি সাইফুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ তালুকদার, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, প্রচার সম্পাদক সোহেল আহমেদ, সদস্য সামিউল ইসলাম, আজিজুল হক সেলিম, মঈনুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে নূরুল ইসলাম নূর বলেন, আমাদের নিজ নিজ অফিস এবং বাসার ড্রেন, জলাশয়, ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করতে হবে। এছাড়া ডেঙ্গু রোগের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, ডেঙ্গ জ্বরের কারণে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে যদি সঠিক সময়ে সঠিক উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে অচিরেই রাজধানীর মত সারাদেশে এই রোগ মহামারী আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com