মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

জামালপুরে নৌকাডুবি: নিখোঁজ ৬, জীবিত উদ্ধার ২৪

তরফ নিউজ ডেস্ক :জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে নৌকাডুবির পর ২৪ জনকে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ছয়জন।

চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ এর চাল নিয়ে বাড়ি ফেরার পথে বুধবার রাতে এই নৌকাডুবি হয়।

বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বিকাল থেকে উদ্ধার অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে।

ইঞ্জিনচালিত ছোট নৌকাটি ফুটানি বাজার ঘাট থেকে ছেড়ে যমুনার নদীর চর হলকা হাবড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে ভেড়া খাওয়া চরের মাঝ নদীতে পৌঁছালে প্রবল ঢেউয়ে ডুবে যায়।

উদ্ধার অভিযানে থাকা জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর উদ্দিন অলি জানান, ঘটনার পর বুধবার রাতে ১৬ জন এবং বৃহস্পতিবার আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

“ছয়জনকে ইসলামপুরের প্রজাপতির চর, একজনকে গুঠাইল এলাকা এবং একজনকে বগুড়ার সারিয়াকান্দি থেকে উদ্ধার করা হয়।”

উদ্ধার হওয়া এবং নিখোঁজ সবাই দেওয়ানগঞ্জের চর হলকা হাওড়াবাড়ি গ্রামের বাসিন্দা।

নিখোঁজরা হলেন চর হলকা হাওয়াবাড়ির আব্দুল মান্নান (৬৫), সহিদ সিকদার (৪৫), কাঞ্চন বালা (৪৫), রেজিয়া খাতুন (৪৭), দুলাল (৩০) ও ওছিয়া বেগম (৬৭)।

বাহাদুরাবাদ ঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বলেন, উদ্ধার কাজে ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবরি দল যৌথভাবে কাজ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com