রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মাধবপুরে ডাকাত মতি কসাই গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: মাধবপুরে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মতি কসাইকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার শ্যামলী এলাকার ইজাজুল ইসলামের ছেলে।

শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ। এর আগে ভোরে উপজেলার নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি গোলাম দস্তগীর জানান, মতি কসাই আন্তঃজেলা ডাকাতদলের সর্দার। তার বিরুদ্ধে ডাকাতি এবং চুরির একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সম্প্রতি মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধবপুরস্থ বাসাসহ চুনারুঘাটে চা বাগান বাংলাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও জেলায় চুরি-ডাকাতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলে জনমনে অস্বস্তি দেখা দেয়। গত ৫ আগস্ট চুনারুঘাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডাকাত সোলায়মান মিয়া। এছাড়াও গত কয়েকদিনে প্রায় এক ডজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com