রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

নবীগঞ্জে ৭ ডাকাত গ্রেপ্তার

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যসহ ৭জন ডাকাতকে ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার কুর্শি ইউনিয়নের সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররকৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার পুত্র রুহেল মিয়া(২৪), ছালামতপুর গ্রামের নান্দু মিয়ার পুত্র আবু তাহের(২৫),শ্রীমঙ্গল উপজেলার বিলাশের পাড় গ্রামের আদু মিয়ার পুত্র সামছু মিয়া(৩৫),খোরশেদ মিয়ার পুত্র শাকিব মিয়া(২১), মৃত ইছাক মিয়ার পুত্র ইমাম উদ্দিন(৩৫), সুন্দর আলীর পুত্র রাজু মিয়া(২০), মৃত কদু মিয়ার পুত্র জুয়েল মিয়া(৩৫)।

পুলিশ সূত্রে জানাযায়, উল্লেখিত সময় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিত্বে নবীগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কুর্শি ইউনিয়নের সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে ৭জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় দুই ডাকাত পালিয়ে যায়। সেসময় ডাকাতদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম রামদা, খুন্তি, রড, চাইনিজ কুড়াল, ছুড়া জব্দ করা হয়।

শুক্রবার সকালে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ ও সমবেত হওয়ার মামলায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাতির সরঞ্জামসহ ৭জনকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার ডাকাতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com