রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সিলেট মহাসড়কে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে একটি প্রাইভেটকারের চার আরোহী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিনজন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী; অন্যজন এক শিক্ষার্থীর স্বামী।

তারা সিলেটে পিকনিক শেষে প্রাইভেটকারে ঢাকায় ফেরার পথে শনিবার ভোররাতে শিবপুরের কারারচর এলাকায় দুর্ঘটনায় পড়েন বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিহতরা হলেন মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫), আকিব (২৭) এবং নিহত সাদিয়ার স্বামী ইকরাম মিয়া (৩৫)।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা পিকনিক শেষে সিলেট থেকে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন। রাত সাড়ে ৩টার দিকে শিবপুরের কারার চর এলাকায় ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে কারটির সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার।

“এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর ৩ যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরেকজনের। বাসটিও খাদে পড়ে যায়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।

এই দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকারের আরও ৫ যাত্রী আহত হন। তাদের প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেপরোয়া চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com