রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সৌদিতে বাস দুর্ঘটনায় বাংলাদেশি হাজি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বাংলাদেশি হাজিদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় মদিনা থেকে ১০০ কিলোমিটার দূরে ওয়াজুল ফারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) ফখরুল ইসলাম।

দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

হজ পালনের পর মদিনায় মহানবীর (সা.) কবর জিয়ারতে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা।

প্রেস সচিব ফখরুল বলেন, “বাসের চাকা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে মোট ৩৫ জন ছিলেন।”

আহতদের চারজনকে ওয়াজুল ফারা হাসপাতাল, আটজনকে কিং ফাহাদ হাসপাতাল, সাতজনকে মিকাত হাসপাতালে, দুজনকে ওহুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ফখরুল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com