রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চিরচেনা রূপে ফিরছে ঢাকা

তরফ নিউজ ডেস্ক : চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষেরা। গত কয়েক দিনের তুলনায় শনিবার (১৭ আগস্ট) ঢাকার সড়কের চেহারা ছিল অনেকটাই আলাদা। সকাল থেকেই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহনের ছোট ছোট জটলা দেখা গেছে।

শনিবার (১৭ আগস্ট) রাজধানীর গুলিস্তান, পল্টন, শাহবাগ, ফার্মগেট ও বিজয় সরণি, মহাখালী ও বনানী ঘুরে দেখা গেছে এ চিত্র।

ঈদে যারা ঢাকায় ছিলেন, গত কয়েকটা দিন ঘোরাফেরা করেছেন স্বাচ্ছন্দ্যে। ফাঁকা রাস্তায় ছিল না নিত্য যানজটের দুর্ভোগ। তবে, ধীরে ধীরে সে রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। দেশের নানা প্রান্ত থেকে ঈদ শেষে রাজধানীতে ছুটে আসছেন কর্মজীবী মানুষজন।

অনেকেই বলছেন, শনিবার (১৭ আগস্ট) থেকে বেসরকারি অফিস শুরু হলেও, মূলত রোববার (১৮ আগস্ট) থেকেই পুরোদমে কর্মব্যস্ত হয়ে পড়বে ঢাকা।

এদিন, ছুটি শেষে যেসব অফিসে কার্যক্রম শুরু হয়েছে, সেখানেও ছিল ঈদের আমেজ।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, শনিবার থেকেই আমরা অফিসে কাজ শুরু করেছি। মোটামুটি সবাই কর্মস্থলে এসেছেন। তবে, অফিসে আজও ঈদের আমেজ বিরাজ করছে।

এদিকে, গত কয়েকদিনের চেয়ে ঢাকার প্রধান সড়কে যানবাহন ও মানুষের ভিড় কিছুটা বেড়েছে। এছাড়া রেল, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও রাজধানীমুখী মানুষের সংখ্যা অন্য দিনের তুলনায় চোখে পড়ার মতো।

সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঈদের ছুটি কাটিয়ে ফিরছেন অসংখ্য মানুষ। তবে, ঈদের আগে যেমন ঢাকা ছাড়ার তাড়া থাকে, এর বিপরীতে অনেকটা ধীরেসুস্থেই ফিরতে দেখা গেছে সবাইকে। আবার যারা ঈদে ঢাকাতেই ছিলেন, তাদের অনেকেই ঈদ-পরবর্তী ছুটি কাটাতে শহরের বাইরে যাচ্ছেন।

বাস টার্মিনালগুলোতেও অনেকটা একই চিত্র। পরিবার-পরিজন নিয়ে ঈদের ছুটি কাটিয়ে আবার ঢাকায় ফিরছেন নগরবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com