রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ড সংলগ্ন ক্ষেতরা বিলে পাঁচ মৌজা যুব সংঘের উদ্যোগে করিমপুর দ্বিতীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।

শনিবার দুপুর থেকে নৌকা বাইচ দেখতে নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার হাজার হাজার দর্শক বৃষ্টি রোদ উপেক্ষা করে ক্ষেতরা বিলে তীরে জড়ো হয়। আকর্ষনীয় তুমুল এ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা মোট ৭টি নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতার ফাইনালে তিলক সারপাড়া গ্রামের উড়াল পবন প্রথম, জগন্নাথপুর উপজেলার শাহ কুতুব উদ্দিন ২য়, আলাগদি গ্রামের সোনার বাংলা ৩য় ও বাগাউড়া গ্রামের পন্কীরাজ ৪র্থ হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে পূরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আলী হায়দার আলমগীর। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।

বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইনাতগঞ্জ উইনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীয়া সম্পাদক আমিনুর রমান স্বপন। সার্বিক সহযোগিতায় ছিলেন রিপন ও খালেদ মোশাররফ।

পরে প্রধান অতিথিবৃন্দ প্রথম বিজয়ীকে সোনার নৌকা, ২য় বজয়ীকে এল ইডি টেলিভিশন, ৩য় বিজয়ী মোবাইল ফোন, ৪র্থ বিজয়ীর হাতে বড় টেবিল ফ্যান তুলে দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com