রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষ, ৭ জনের মৃত্যু

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার লালমাই উপজেলায় এক বাসের সঙ্গে একটি মাইক্রোবাস এবং একটি অটোরিকশার সংঘর্ষে সাত জনের মৃত্যু হয়েছে।

রোববার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার জামতলী বাজার এলাকায় কুমিল্লা-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম  জানান।

কুমিল্লা হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত পুলিশ কনস্টেবল রাসেল বলেন, নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ হাইওয়ে পুলিশের লাকসাম ফাঁড়িতে রাখা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের সঙ্গে একটি বাসের সঙ্গে প্রথমে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণহীন বাসটি একটি অটোরিকশাকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com