রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে মোটরসাইকেল দূর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে সড়ক দূর্ঘটনায় আশরাফুল ইসলাম (২৪) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বিকাল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত কনস্টেবল নরসিংদী জেলার পাগলা উপজেলার ধুলপাড়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র। সে সিলেট মেট্টোপলিটন পুলিশে কর্মরত ছিল।

বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন জানান, কনস্টেবল আশরাফুল ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা হয়। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে পৌছলে পিছন দিক থেকে আসা বেপরোয়া প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় আশরাফুল ইসলামের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com