রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলের মিরপুরে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : বাহুবলের মিরপুর বাজারে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় শ্রীমঙ্গল রোডের হান্নান ম্যানশনস্থ আউটলেট শাখাটির (এজেন্ট ব্যাংকিং) উদ্বোধন করা হয়। হবিগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শাখার উদ্বোধন করেন।

মিরপুর বাজার কমিটির সভাপতি হাজী সামসুল হক মাস্টারের সভাপতিত্বে ও আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই ভূইয়ার পরিচালনায় উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাচ্ বাংলা ব্যাংক হবিগঞ্জ শাখার রিওজনাল ম্যানেজার কে এম হাফিজুর রহমান, হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ফজলুর রহমান চৌধুরী, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, ডাচ্ বাংলা ব্যাংক হবিগঞ্জ এজেন্ট শাখা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।

বক্তব্য রাখেন মিরপুর এজেন্ট শাখার আউটলেট ইনচার্জ মাহফুজ আলম ফয়সল, হান্নান ম্যানসনের সত্ত¡াধিকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, শ্রমিক নেতা আসকর আলী প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com