বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আজ ঢাকা আসছেন

তরফ নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সরকারি সফরে আজ ঢাকা আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রাত ৯টা ২০ মিনিটে এস জয়শঙ্কর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন। এ সময় বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানাবেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ২০ আগস্ট সকালে ধানমন্ডি ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। একই দিন সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. এ কে আবদুল মোমেন এবং এস জয়শঙ্কর দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। ওই দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এস জয়শঙ্করের সাক্ষাতের কথা রয়েছে।

গত ৩০ মে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর এস জয়শঙ্করের এটি প্রথম বাংলাদেশ সফর। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন। ৬৪ বছর বয়স্ক এ পেশাদার কূটনীতিক ১৯৭৭ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি সিঙ্গাপুরে ভারতের হাইকমিশনার এবং চীন ও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com