রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

‘আমার জীবনের ১৬টি বছর খুব সুন্দর ছিলো কিন্তু ১৭ তম বছরে——’

নিজস্ব প্রতিবেদক : ‘আমার জীবনের ১৬টি বছর খুব সুন্দর ছিলো কিন্তু ১৭তম বছরে অনেক কিছু ঘটে গেছে’ লেখা শিরোনামের একটি চিরকুটে এমন কথাটি লিখে শারমীন আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী ঘরের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বালিয়াটিলা গ্রামের। শারমীন ওই গ্রামের লাল মিয়ার মেয়ে ও শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

মা বাবা ও পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে চিরকুটে সে আরও লিখে, ”আমি খুব ভালো ছাত্রী ছিলাম। আমার আব্বা, আম্মা ও ভাই আমাকে খুব আদর করেন ভালোবাসেন। আমার মা-বাবা আমাকে তাদের পছন্দে বিয়ে দিতে চাইছিলেন। কিন্তু আমি বিয়ের জন্য রাজী নই। আবার আমি বিয়েতে অমত করলে মা-বাবা কষ্ট পাবেন। আমি মা-বাবাকে কষ্ট দিতে চাই না। কাঁদতে আমার খুব কষ্ট হয়। আত্মহত্যা মহাপাপ। তবে বেঁচে থাকা আমার জন্য অসম্ভব তাই মৃত্যুর পথ বেছে নিয়েছি। আমি জানি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। ওপারে জাহান্নামের আগুনে আমি জ্বলবো। তবুও আমাকে সবাই মাফ করে দিয়েন খুশি হবো। ইতি S. A”।

পুলিশ জানায়, রোববার (১৮ আগস্ট) রাতে শারমীন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সোমবার (১৯ আগস্ট) ভোরে শারমীনের ছোট বোন শাহরীন ঘুম থেকে ওঠে বড়বোনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চিৎকার দেয়। পরে মা-বাবা এসে তাকে ঝুলন্ত দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কুলাউড়া থানার উপ পরিদর্শক মো. আবুল বাশার শারমীনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন। এ সময় ঘর থেকে শারমীনের হাতে লেখা দুই পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক মো. আবুল বাশার বলেন, ফ্যানের সাথে ঝুলে সে আত্মহত্যা করেছে। চিরকুটটি ছিঁড়ে ফেলা হয়েছিলো। পরে ছেড়া চিরকুটটি ঘর থেকে উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদৌস হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com