রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে চা বাগানের ১১ লক্ষাধিক টাকা ছিনতাই

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে দিনে দুপুরে চা-বাগান শ্রমিকদের সাপ্তাহিক বিলের ১১ লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৬ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করেছে থানা পুলিশ ।

বুধবার (২১ আগস্ট) বেলা ১টার দিকে পূবালী ব্যাংক পুটিজুরী শাখা থেকে টাকা নিয়ে বৃন্দাবন চা-বাগানে যাবার পথে মন্ডলকাপন নামকস্থানে এ ঘটনাটি ঘটে।

ভূক্তভোগী সূত্রে জানা যায়, বৃন্দাবন চা-বাগান শ্রমিকদের সাপ্তাহিক বিলের ১১ লক্ষ ৮০ হাজার টাকা পূবালী ব্যাংক পুটিজুরী শাখা থেকে উঠিয়ে চা-বাগানের কেরানী খুর্শেদ মিয়া ও গুদামবাবু মোশাহিদ মিয়া গাড়ী নিয়ে বাগানে যাওয়ার পথে মন্ডলকাপন গ্রামের রাস্তায় যাওয়ার পরপরই উৎপেতে থাকা স্থানীয় মন্ডলকাপন গ্রামের রুসন মিয়ার ছেলে হারিক মিয়া (৩০) ও একই গ্রামের রাজা মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮) তাদের পথরোধ করে লম্বা দা দিয়ে গলা কেটে ফেলার ভয় দেখিয়ে তাদের সাথে থাকা ১১ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারীদের বাড়ি থেকে ছিনতাইকৃত কিছু টাকা উদ্ধার করে।

বৃন্দাবন চা বাগানের ম্যানেজার নাসির উদ্দিন টাকা ছিনতাইয়ের ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বিল দেয়ার দিন ছিল তাই টাকাগুলো ব্যাংক তুলে বাগানে নেওয়া হচ্ছিল।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৬ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকী টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। বাগান কতৃপক্ষ মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com