সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রম সনাক্ত : ইসরো

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)’র গ্রাউন্ড স্টেশন চন্দ্রযান ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ল্যান্ডারটিকে চন্দ্রপৃষ্ঠে সনাক্ত করা হয়েছে। রোববার সকালে চন্দ্রযানের একটি অংশ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের নির্ধারিত সময়ে ইসরোর সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আজ ইসরোর চেয়ারম্যান কে শিভানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, ‘চন্দ্রযান ২ এর বিক্রম মডিউলকে চন্দ্রপৃষ্ঠে সনাক্ত করা হয়েছে। এটি অবশ্যই সেখানে আছড়ে পড়েছে। পরিকল্পনা অনুযায়ী সফল অবতরণ হয়নি।’

শিভান বার্তা সংস্থাকে জানিয়েছে, ল্যান্ডার রোভার প্রজ্ঞান ভেতরেই আছে। চন্দ্রযান-২ অর্বিটারের ক্যামেরায় এটিকে সনাক্ত করা হয়েছে।

পাশাপাশি তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ইসরো ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ‘শিগগিরই এটার সাথে যোগাযোগ করা হবে।’

এনডিটিভি শিভানের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘এই মুহূর্তে ল্যান্ডারের ক্ষতি হয়েছে কিনা তা জানা সম্ভব নয়।’

শনিবার মাঝরাতে ভারতের মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরনের কথা ছিল। কিন্তু চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকা অবস্থায়ই এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদি সফল হতে পারত তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর ভারতই হতো চন্দ্রপৃষ্ঠে সফলভাবে মহাকাশযান অবতারণকারী চতুর্থ দেশ। এছাড়াও ভারত চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে সফল অভিযান চালানো প্রথম দেশের গৌরব অর্জন করত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com