শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

রাষ্ট্রপতি দেশে ফিরছেন

তরফ নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য তাঁর ১০ দিনের সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ আজ বাসসকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ১০টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন, ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক, বাংলাদেশে বৃটিশ হাইকমিশনার রাবার্ট চ্যটারসন ডিকসন, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের আইজি, জননিরাপত্তা বিভাগের সচিব, কেবিনেট ডিভিশনের সচিব (সমন্বয় ও সংস্কার), পররাষ্ট্র সচিব (মেরিটাইম) এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান।

এর আগে রাষ্ট্রপতি গতকাল লন্ডন সময় বিকেল ৬টা ৪০ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম এবং লন্ডনে বাংলাদেশ মিশনের সিনিয়র কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এর আগে গত ৩১ আগস্ট ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি আব্দুল হামিদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন সময় থেকেই তিনি লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com