বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে জাতীয় সমবায় দিবস উদযাপন

বাহুবলের প্রধান সড়কে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীর একাংশ

আহমদুল হক জাবের বাহুবল (হবিগঞ্জ) : বাহুবলে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উক্ত র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাহুবল অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।

বক্তব্য রাখেন- উপজেলা প্রাণীসম্পদ অফিসার আমজাদ হোসেন ভূইঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুসরাত ই এলাহী, উপজেলা তরুণলীগের আহ্বায়ক এম এ মজিদ তালুকদার, ফারুক আহমেদ মেম্বার, উপজেলা যুবউন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার জহিরুল ইসলাম, সাংবাদিক ইসমাইল মাহমুদ ফিরোজ, শিক্ষক করুণা দেব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান।

অনুষ্ঠানে উপজেলার ৬০টি সমবায় সমিতির নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com