বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নবীগঞ্জ মাতিয়ে গেলেন কটাই, কাট্টুস ও কইলজারুনসহ বাউল শিল্পীরা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার আউকান্দি ইউনিয়নের হিরাগঞ্জ বাজারে অসুস্থ বংশীবাদক দিদার ও ক্যান্সারে আক্রান্ত কন্ঠশিল্পী তামিমার সাহায্যার্থে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সিলেটের সুনামধন্য নাট্য অভিনেতাসহ বাউল শিল্পীরা অংশগ্রহণ করলে হাজার হাজার মানুষের ঢল নামে।

শুক্রবার রাত ৯টা থেকে আলোচনা পর্বশেষে ১০টার পর থেকে শুরু হয় বাউল গান, রাত ১১টার দিকে শুরু হয় সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা কটাই মিয়া (সাহেদ মোশারাফ), কাট্টুস আলী (রাসেল হামিদ), কইলজারুন (তারানা ফেরদৌস রিয়া) ও জেট ইসলাম (কবি আলা উদ্দিন) ধারবাহিক ভাবে অভিনয় ও উপস্থাপনায় মাতিয়ে তুলেন হাজার হাজার দর্শকদের।

এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে মধ্যরাত থেকে গান পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী মুজিব সরকার, সূর্যলাল দাশ, সঙ্গীত শিল্পী আকরাম, ইরাম উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, শিউলি রানী, বিরহী রিমা প্রমূখ।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজীসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজার হাজার লোকজন উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com