শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

১৬ নারী আওয়ামীলীগের মনোনয়ন পেলেন

মনিরুল ইসলাম শামিম : আওয়ামীলীগ থেকে নতুন পুরাতন মিলিয়ে ১৬ জন নারী পেয়েছেন মনোনয়নের চিঠি। প্রায় সোয়া দুইশত আসনে আজ রোববার এ চিঠি দেয়া হয়েছে প্রার্থীদের। চলমান সংসদে দলটির ১৯ নারী নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। এর মধ্যে চিঠি পাননি ৫ জন, নতুন করে যুক্ত হয়েছেন ২ জন।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য মতে প্রথম দফায় দলীয় মনোনয়নের চিঠি যারা পেয়েছেন তারা হলেন- প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), মতিয়া চৌধুরী (শেরপুর-২), সাহারা খাতুন (ঢাকা-১৮), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), ইসমাত আরা সাদেক (যশোর-৬), হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩), জেবুন্নেছা আফরোজ (বরিশাল-৫), সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সিগঞ্জ-২), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), সেলিমা আহমেদ (কুমিল্লা-২) ও শাহীন আকতার চৌধুরী (কক্সবাজার-৪)।১৫ জন নারী পেয়েছেন মনোনয়নের টিকিট। ৩০০টি আসনের মধ্যে আজ ২৩০ টির মতো আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হচ্ছে।

চিঠি না পাওয়া বর্তমান এমপিগণ হলেন- স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), বেগম রেবেকা মোমিন (নেত্রকোণা-৪), সৈয়দা সাজেদা চৌধুরী (ফরিদপুর-২), সৈয়দ সায়রা মহসীন (মৌলভী বাজার-৩) ও বেগম আয়শা ফেরদাউস (নোয়াখালী-৬)।
নতুন করে মনোনয়নের চিঠি পাওয়া দুই প্রার্থী হলেন- সেলিমা আহমেদ (কুমিল্লা-২) ও শাহীন আখতার চৌধুরী (কক্সবাজার-৪)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com