শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

অবশেষে হবিগঞ্জ-১ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন মিলাদ গাজী

তরফ নিউজ ডেস্ক : অবশেষে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পেলেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ ওরফে মিলাদ গাজী। আজ সোমবার (২৬ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি ঐ চিঠি গ্রহণ করেন।

তিনি বিগত ২০১৪ সনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেও পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে এ আসনে বিনা প্রতিদ্বন্ধীতায় আব্দুল মনিম চৌধুরী সংসদ সদস্য নির্বাচত হয়েছিলেন।

গাজী মোহাম্মদ শাহনওয়াজ ওরফে মিলাদ গাজীর পিতা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মরহুম দেওয়ান ফরিদ গাজী ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১০ সনের ১৯ নভেম্বর তিনি মৃত্যুবরণ করলে পরের বছর ২৭ জানুয়ারি এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে বিএনপি নেতা লন্ডন প্রবাসী আলহাজ্ব শেখ সুজাত মিয়া সংসদ সদস্য নির্বাচিত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com