শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

কাঁচাবাজারে পেঁয়াজের রাজত্ব

সুমন আলী খাঁন, নবীগঞ্জ (হবিগঞ্জ) : ভারতের রফতানি নিষেধাজ্ঞার প্রভাবে দেশের কাঁচাবাজারে রাতজ্ব করছে পেঁয়াজ। তেমনি সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায়ও মাত্র এক রাতের ব্যবধানে ৪৫-৫০ টাকা বেড়ে, পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১২০/১৩০ টাকায়। শুধু খুচরা বাজার নয়, পেঁয়াজের মূল্য পাইকারি বাজারেও বেড়েছে বলে জানিয়েছেন পেঁয়াজ বিক্রেতারা।

উপজেলার স্থানীয় কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, গত রবিবার ৭০ টাকা করে বিক্রি করা পেঁয়াজ গতকাল সোমবার বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা করে। আলাপকালে কয়েকজন ক্রেতা বলেন, গত রবিবার রাতে পেঁয়াজ কিনেছি ৭০ টাকায়। আর আজ দোকানে এসে দেখি তা ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে এক রাতের মধ্যে পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়ায় দোকানির সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন অনেক ক্রেতা। এমনই এক দোকানি জানান, পেঁয়াজের দাম বাড়লে আমাদের কি বা করার থাকে। বেশি দামে কিনি বলেই তো বেশি দামে বিক্রি করতে হয় আমাদের। কিন্তু সবাই তা না বুঝে কামাকাই জড়াচ্ছেন কথা কাটাকাটিতে।

গত রবিবার ভারত সরকারের পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পরই দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েযায়। তবে ক্রেতাদের অভিযোগ রফতানী নিষিদ্ধের অজুহাতে পাইকাররা সিন্ডিকেট মাধ্যমে মূল্য বাড়িয়ে দিচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com