শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর

তরফ নিউজ ডেস্ক:  ঢাকা, ২৯ আগস্ট — জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন গুরুতর আহত হন। আহত নুরকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জড়ো হন। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী জাপার নেতাকর্মীদের সরিয়ে দেয়। কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থল ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে। এতে নুরসহ বেশ কয়েকজন আহত হন।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা চালিয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, মিছিল চলাকালীন তাদের উপর প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও উসকানি চালানো হয় জাতীয় পার্টির লোকজনের পক্ষ থেকে।

ঘটনাস্থল থেকে পরিস্থিতি এখন শান্ত রয়েছে, তবে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com