সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

অপেক্ষা করুন, গরম খবর আসছে

ফাইল ছবি।

তরফ নিউজ ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অপেক্ষা করুন, গরম খবর আসছে।’ তবে সেই গরম খবর কী সেটি তিনি স্পষ্ট করেননি।

বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

কী ধরনের খবর জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘কী ধরনের খবর সেটা বলে দিলে তো হয় না। সময় আসলে জানতে পারবেন।’ এরপরও সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘সারপ্রাইজ থাকল।’

চলমান অভিযানের মধ্যে যুবলীগের ঢাকা দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তিনি কী গ্রেফতার হয়েছেন, নাকি বিদেশে চলে গেছেন? এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তো বলেছি ধৈর্য ধরুন, অপেক্ষা করুন; দেখতে পাবেন।’

আওয়ামী লীগ দীর্ঘ দিন ক্ষমতায়। সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযানে গেছে। ওয়ার্ডে ওয়ার্ডে চাঁদাবাজি এখনও চলছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমরা যে তৃণমূলে সম্মেলন করছি, সংগঠনকে নতুন করে ঢেলে সাজাচ্ছি। এখানেও একটা ব্যবস্থা আমরা নিচ্ছি। যারা অপকর্মের সাথে জড়িত, যাদের বিরুদ্ধে জনগণের অভিযোগ আছে, সেসব লোককে আমরা দলের নেতৃত্ব পদে বসাব না। এটাও আমাদের তৃণমূলে সম্মেলন করার একটা উদ্দেশ।’

ওয়ার্ডে ওয়ার্ডে যারা চাঁদাবাজি করছে তাদের কোনো তালিকা আছে কি-না? জানতে চাইলে মন্ত্রী বলেন, আমার কাছে কোনো তালিকা নেই, তবে নজরদারি আছে।

এখনও তথাকথিত লাইনম্যানরা চাঁদা উঠাচ্ছে- একজন সাংবাদিক এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘আপনি একটা ধরে নিয়ে আসেন, আজকেই জেলে দেব। আমার কানে কানে বলুন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com