রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাট উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক বাহুবলের কাজী জুনায়েদ

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা: চুনারুঘাট উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়েছে চুনারুঘাট সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী জুনায়েদ আল-আমীনকে। তিনি বাহুবল উপজেলার ইসলামাবাদ আবাসিক এলাকার বাসিন্দা।


জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে নির্বাচিত শিক্ষক-শিক্ষাথীদের পুরষ্কার প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সামছুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লষ্কর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তৈয়ব আলী মহালদার।

অনুষ্ঠানে কলেজ পর্যায়ে চুনারুঘাট সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক বাহুবলের কৃতিসন্তান কাজী জুনায়েদ আল-আমীন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পদক গ্রহণ করেন। পরবর্তীতে তিনি জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com