রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা শহরের চৌধুরীবাজার এলাকায় আজ তিনশতাধিক দরিদ্র ব্যক্তির মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সামাজিক সংগঠন ‘শ্যামল ছায়া’র উদ্যোগে এই বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র ব্যক্তিদের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

সংগঠনের সভাপতি জগদীশ চন্দ্র মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্র্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরু ও সাধারণ সম্পাদক শঙ্খ শুব্র রায় প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com